দুবাই ভিসা কবে খুলবে বাংলাদেশের জন্য সর্বশেষ আপডেট
দুবাই ভিসা কবে খুলবে বাংলাদেশের জন্য। দুবাই ভিসা কবে বন্ধ হয়েছিল, দুবাই ভিসা
কেন বন্ধ হয়েছিল, দুবাই ভিসা কি পুরোপুরি বন্ধ, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের
সম্পর্ক ইত্যাদি সম্পর্কিত তথ্য জানুন এই গাইডে।
এই আর্টিকেলে দুবাই ভিসা কবে খুলবে বাংলাদেশের জন্য সম্পর্কে বিস্তারিত আলোচনা
করা হয়েছে। বিষয়টি খুব সহজ এবং পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে যেন আপনারা পড়ে
ভালোভাবে বুঝতে পারেন। তাই বিস্তারিত জানতে মনোযোগ দিয়ে আর্টিকেলটি পড়ুন।
পেজ সূচিপত্র: দুবাই ভিসা কবে খুলবে বাংলাদেশের জন্য
- দুবাই ভিসা কবে খুলবে বাংলাদেশের জন্য
- দুবাই ভিসা কবে বন্ধ হয়েছিল
- দুবাই ভিসা কেন বন্ধ হয়েছিল
- দুবাই ভিসা কি পুরোপুরি বন্ধ
- বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক
- দুবাই যাওয়ার জন্য কী কী ভিসা রয়েছে
- দুবাই ভিসা চালু হলে কীভাবে আবেদন করবেন
- দুবাই যাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- দুবাইয়ে বাংলাদেশিদের কাজের সুযোগ
- দুবাইয়ে বেতনের পরিমাণ
- ভিসা প্রতারণা থেকে কীভাবে সতর্ক থাকবেন
- ভবিষ্যতের শ্রমবাজারে দুবাইয়ের সম্ভাবনা
- উপসংহার
দুবাই ভিসা কবে খুলবে বাংলাদেশের জন্য
দুবাই ভিসা কবে খুলবে বাংলাদেশের জন্য জানার জন্য হাজারো মানুষের মনে অনেক
প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মধ্যপ্রাচ্যের আধুনিক দেশ আমিরাত, বিশেষ করে দুবাইয়ের
দিকে সবার ঝোঁক রয়েছে, বাংলাদেশীদের জন্য বিভিন্ন কাজ, ভ্রমণ ও বসবাসের
গন্তব্য হয়ে উঠেছে দীর্ঘদিন ধরেই। কেউ যেতে চান ভিজিট ভিসায়, আবার কেউ কাজের
আশায় ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চায়। তবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন
কারণে ভিসা নীতিমালা পরিবর্তন আসার কারণে নির্ভুল তথ্য জানা আগের সময়ের চেয়ে
সবচেয়ে বেশি জরুরী। দুবাই ভিসা কবে খুলবে বাংলাদেশের জন্য তার আপডেট সম্পর্কিত
তথ্য জানা থাকলে ভিসা আবেদন ও ভ্রমণ পরিকল্পনা অনেক সহজ হয়।
বর্তমান উন্নত আরব আমিরাত বাংলাদেশী মানুষ বা নাগরিকদের জন্য সব ধরনের ভিসা
প্রসেস পুরোপুরি বন্ধ করেননি, আবার পুরোপুরি খুলেও রাখেননি। নিয়ম-শৃঙ্খলা মেনে
ধাপে ধাপে ভিসা প্রসেস চালু রাখা হয়েছে। এ অবস্থায় যারা দুবাই যেতে চাচ্ছেন,
দুবাই ভিসা কবে খুলবে বাংলাদেশের জন্য তা সম্পর্কে সঠিক গাইডলাইন জানাও জরুরি।
ভুল তথ্যের উপর ভিত্তি করে সময় ও অর্থ দুটোই নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
দুবাই ভিসা কবে বন্ধ হয়েছিল
দুবাই ভিসা কবে বন্ধ হয়েছিল এটার কোন নির্দিষ্ট তারিখ জানা যায়নি। তবে
বাংলাদেশীদের জন্য বিভিন্ন সময়ে ভিসা ইস্যু সীমিত বা বন্ধ করে দেওয়ার মত ঘটনা
দেখা গেছে। কিছু তথ্য অনুযায়ী, 2025 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে
টুরিস্ট ও ওয়ার্ক ভিসা প্রসেসিং অনেক ক্ষেত্রেই সীমিত বা স্থগিত হয়ে গেছে বলে
বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়। এরপর 2026 সালের শুরুর দিকে কিছু রিপোর্টে বলা
হয়েছে যে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্য নতুন ভিসা আবেদন বন্ধ রয়েছে
যদিও এটির আনুষ্ঠানিক কোন ঘোষণা দেওয়া হয়নি।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক ক্ষেত্রে ভিসা সম্পন্ন বন্ধ করা হয়নি
বরং নতুন আবেদন সাময়িকভাবে বন্ধ, ধীরগতি ও কঠিন যাচাই-বাছাই এর মধ্যে রাখা
হয়েছে। বাংলাদেশের দূতাবাসও অধিক বার জানিয়েছে যে পুরোপুরি সরকারিভাবে
ঘোষণা দিয়ে ভিসা বন্ধ করা হয়নি এগুলো অযৌক্তিক বা বিভ্রান্তিকর খবর। তাই
সংক্ষেপে বলা যায় দুবাই ভিসা বাংলাদেশের জন্য হঠাৎ বন্ধ হয়ে যায়নি বরং ২০২৪
থেকে ২০২৬ পর্যন্ত সময়ে ধীরে ধীরে সীমাবদ্ধতার আরোপ করা হয়েছে, যা এখন বা
ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন করা হতে পারে।
দুবাই ভিসা কেন বন্ধ হয়েছিল
আরব আমিরাত তথা দুবাই ভিসা কবে খুলবে বাংলাদেশের জন্য অধিক সময় ধরে সীমিত বা
সাময়িকভাবে বন্ধ করা হয়েছে যার পেছনে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে
উল্লেখযোগ্য হলো ভিসার নিয়ম লঙ্ঘন করা। অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু
কর্মী কাজ বা স্পনসর পরিবর্তন করে অবৈধভাবে কাজ করছেন, কিংবা ভিসার মেয়াদ শেষ
হয়ে যাবার পর ও দেশে ফিরছেন না। এছাড়াও পরিদর্শন ভিসা নিয়ে গিয়ে সেখানে
অবৈধভাবে চাকরি বা কাজ খোঁজা, পালিয়ে যাওয়া, এবং বিভিন্ন আইনি প্রক্রিয়া
অনুসরণ না করার ঘটনা দিন দিন বাড়ছে। এ সকল কারণে স্থানীয় সরকারের কাছে
বাংলাদেশের কর্মীদের নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে যার ফলাফল হিসাবে ভিসা ইস্যুতে
আরোপ লাগানো হয়েছে।
আরো একটি বড় কারণ হলো বর্তমান শ্রম বাজারে নিয়ন্ত্রণ ও ভারসাম্যতা বজায়
রাখা। বর্তমান সংযুক্ত আরব আমিরাত সরকার তাদের শ্রম বাজাকে শৃঙ্খলা পূর্ণ রাখতে
বিভিন্ন দেশের কর্মীদের ওপর সময় সময়ে বিভিন্ন নীতিমালা পরিবর্তন করে থাকে।
কখনো কখনো বেশি শ্রমিকের চাপ কমানো, কখনো কখনো নিরাপত্তা ও বায়োডাটা যাচাই
জোরদার করা, আবার কখনো কখনো কোনো নির্দিষ্ট খাতে দক্ষ কর্মীকে সুযোগ দেয়ার
জন্য ভিসা সীমিত করা হয়। তার পাশাপাশি অনেক ক্ষেত্রে দালাল চক্রের মাধ্যমে
ভুয়া কাগজপাতি বা ঠকবাজির অভিযোগ ওঠে যা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তোলে।
সবকিছু মিলিয়ে দেখা যায়, দুবাই ভিসা বন্ধ হয়ে যাওয়ার পেছনে একক কোনো কারণ
নেই, বরং নিয়ম ভঙ্গ, নীতিগত পরিবর্তন ও অবৈধ কর্মকান্ড জড়িত রয়েছে।
দুবাই ভিসা কি পুরোপুরি বন্ধ
আরব আমিরাত তথা দুবাই ভিসা কি পুরাপুরি বন্ধ, এমনটি বলা ঠিক নয়, তবে বিভিন্ন
তথ্যের মাধ্যমে জানা যায় ভিসা সম্পূর্ণভাবে বন্ধ করা হয়নি, তবে কিছু
সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে কিছু ধরনের যেমন টুরিস্ট, ভিজিট বা ওয়ার্ক ভিসার
ক্ষেত্রে আরোপ করা হয়েছে। কিছু ক্ষেত্রে নতুন আবেদন গুলো অনেক ধীরগতিতে প্রসেস
করা হয়, প্রয়োজনের অতিরিক্ত ডকুমেন্ট বা কাগজপত্র চাওয়া হয়, অথবা নির্দিষ্ট
কোন প্রোফাইলে আবেদনকারীদের জন্য বিশেষ অনুমোদন কম দেওয়া হয়। ফলে সাধারণ
মানুষের কাছে ভিসা বন্ধ বলে হয় তবে বাস্তবসম্মুখে এটি নিয়ন্ত্রণ ও
যাচাই-বাছাই বাড়ানোর একটি প্রক্রিয়া।
বর্তমানের পরিস্থিতি অনুযায়ী যোগ্যতা, সঠিক কাগজপত্র এবং নির্ভরযোগ্য স্পনসর
যদি থাকে তাহলে ভিসা পাওয়ার জন্য সুযোগ এখনো আছে, বিশেষ করে যাদের অভিজ্ঞতা
রয়েছে। কোম্পানির বৈধ চাকরি বা ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে তুলনামূলক সুযোগ
অনেক বেশি থাকে। তবে আগের চেয়ে নিয়ম কানুন অনেক বেশি কঠোর হয়ে গেছে যার জন্য
আবেদনকারীদের সতর্ক হওয়া জরুরি। বিশেষ করে বিভিন্নভাবে প্রতারণা করার জন্য
দালাল চক্র রয়েছে এগুলো থেকে সাবধান হওয়া জরুরি। দুবাই ভিসা পুরোপুরি বন্ধ
নয় বরং নিয়ন্ত্রিতভাবে সীমিত আকারে চালু রয়েছে।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক
দুবাই ভিসা কবে খুলবে বাংলাদেশের জন্য তা জানার জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব
আমিরাতের সম্পর্ক কেমন তা জানা অত্যন্ত জরুরি। বাংলাদেশ ও আরব আমিরাতের সম্পর্ক
অনেকদিনের এবং বহুমাত্রিক। জামিলত শ্রমবাজার, বাণিজ্য, কূটনৈতিক সহযোগিতা ও
অর্থনৈতিক সহযোগিতার ওপর ভিত্তি করে হয়ে উঠেছে। স্বাধীনতার পরই মূলত ইউএই
বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং তারপর থেকেই দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
রয়েছে।
বর্তমান সময়ে ইউএই বাংলাদেশের বড় শ্রমবাজার, যেখানে লক্ষ লক্ষ বাংলাদেশি কর্মরত
আছেন এবং তারা প্রতিবছর দেশে পরিমাণ বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স পাঠান।
বাংলাদেশের অর্থনীতিতে এই রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই দুই
দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরো শক্তিশালী করে তোলে। তাছাড়াও দুবাই ও আবুধাবির
মতো শহরেও বাংলাদেশী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সংখ্যা বাড়তে আছে, যা দুই পাক্ষিক
বাণিজ্য প্রসারে সহায়ক। এছাড়াও বাংলাদেশ ও দুবাই এর মধ্যে বাণিজ্য, জ্বালানি,
বিনিয়োগ, অবকাঠামো এবং বিমান যোগাযোগ মাধ্যম সহ সবদিকেই সহযোগিতা বাড়তেছে।
দুবাই বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ করে
যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ থেকেও বিভিন্ন পণ্য রপ্তানি করা হচ্ছে, দুই দেশের
মধ্যে নিয়মিত সফর, চুক্তি স্বাক্ষর ও কূটনৈতিক সংলাপ আরো দৃঢ় করেছে।
আন্তর্জাতিক আঙিনায় দুই দেশ একে অপরকে সমর্থন করে থাকে। সব মিলিয়ে বলা যায় যে
পারস্পারিক স্বার্থ, অর্থনৈতিক সহযোগিতা এবং জনসম্পর্কের উপর ভিত্তি করে বাংলাদেশ
ও সংযুক্ত আরব আমিরাত এর সম্পর্ক দিন দিন বাড়ছে ও শক্তিশালী হচ্ছে।
দুবাই যাওয়ার জন্য কী কী ভিসা রয়েছে
দুবাই বা আরব আমিরাতে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা রয়েছে যা আপনার ভ্রমণের
উদ্দেশ্য যেমন চাকরি, ভ্রমণ, ব্যবসা বা দীর্ঘমেয়াদি বসবাস এর উপর ভিত্তি করে
হয়ে থাকে। বিশেষ করে যারা কাজের জন্য যেতে চান তাদের জন্য আলাদা ব্যবস্থা
রয়েছে, আবার যারা ঘুরতে যেতে চান বা অল্প সময়ের জন্য যেতে চান তাদের জন্য ভিন্ন
ধরনের ভিসা দেওয়া হয়। একই ভাবে ব্যবসায়ী বা বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা
সম্পন্ন ভিসা রয়েছে।
এছাড়াও দক্ষতা সম্পন্ন বা বিশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের জন্য দীর্ঘমেয়াদি
রেসিডেন্স সুবিধা দেওয়া হয়। তাই দুবাই যাওয়ার আগে নিজের লক্ষ্য ঠিক রেখে ভিসা
নির্বাচন করা গুরুত্বপূর্ণ। দুবাই ভিসা সাধারণত চার ভাগে বিভক্ত করা হয়েছে, ১.
ওয়ার্ক পারমিট ভিসা, ২. ট্যুরিস্ট ভিসা, ৩. ইনভেস্টর ভিসা, ৪. গোল্ডেন ভিসা।
ভিসা গুলো সম্পর্কে নিচে বিস্তারিত বর্ণনা করা হলো:
১. ওয়ার্ক পারমিট ভিসা
দুবাইয়ে চাকরি করতে চান এই ভিসা তাদের জন্য। কোন কোম্পানি যদি আপনাকে স্পনসর করে
এই ভিসা প্রদান করে তাহলে আপনি সে নির্দিষ্ট প্রতিষ্ঠানে বৈধভাবে কাজ করতে পারেন।
এই ভিসার সঙ্গে রেসিডেন্স পারমিশন যুক্ত থাকে, যার ফলে আপনি সেখান থেকে কাজ ও
জীবন যাপন করতে পারেন।
২. ট্যুরিস্ট ভিসা
যারা ঘুরাঘুরি, ভ্রমণ বা আত্মীয়-স্বজনদের সাথে দেখা করার উদ্দেশ্য নিয়ে দুবাই
যেতে চান তাদের জন্য এই ভিসা রয়েছে। এটি সাধারণত ৩০ থেকে ৬০ দিনের জন্য দেওয়া
হয়, তবে এই ভিসায় কোন ধরনের চাকরি বা আয়মূলক কর্মকাণ্ড করার অনুমতি দেওয়া নেই।
৩. ইনভেস্টর ভিসা
যারা দুবাইয়ে বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করতে চান বা কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ
করতে চান এই ভিসা সাধারণত তাদের জন্য। এই ভিসার মাধ্যমে আপনি চাইলে দীর্ঘমেয়াদী
বসবাস করতে পারেন এবং নিজের ব্যবসা ভালোভাবে পরিচালনা করতে পারেন। এটি ব্যবসায়ী
বা উদ্যোক্তাদের জন্য ভালো সুযোগ তৈরি করে দিয়েছে।
৪. গোল্ডেন ভিসা
এটি একটি বিশেষ দীর্ঘমেয়াদী রেসিডেন্স ভিসা যা সাধারণত ৫ থেকে ১০ বছর পর্যন্ত
হতে পারে। এই ভিসার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পেশাজীবী, বড় বিনিয়োগকারী, গবেষক
বা মেধাবী ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়. এই ভিসার ক্ষেত্রে স্পনসর প্রয়োজন হয়
না, আপনি চাইলে পরিবারসহ দীর্ঘ সময় ধরে সেখানে কাজ ও বসবাস করতে পারেন।
দুবাই ভিসা চালু হলে কীভাবে আবেদন করবেন
আপনারা অনেকেই জানতে আগ্রহী দুবাই ভিসা কবে খুলবে বাংলাদেশের জন্য বা দুবাই
ভিসা চালু হলে কীভাবে আবেদন করবেন। দুবাই ভিসা চালু হলে আবেদন করার জন্য প্রথমে
আপনাকে আপনার উদ্দেশ্য ঠিক করতে হবে, আপনি কি ভ্রমণ, চাকরি নাকি ব্যবসার জন্য
যেতে চান তা নির্ধারণ করতে হবে। যদি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে চান, তাহলে
কোন বৈধ কোম্পানির কাছ থেকে জব অফার পেতে হয়, কারণ তারা স্পনসর ভিসা
হিসেবে প্রসেস করে। টুরিস্ট বা ভিজিট ভিসার ক্ষেত্রে কোন অনুমোদিত ট্রাভেল
এজেন্সি বা বিভিন্ন এয়ারলাইন এর মাধ্যমে আবেদন করার জন্য পাসপোর্ট, পাসপোর্ট
সাইজ ছবি, প্রয়োজনীয় ফ্রম এবং ব্যাংক স্টেটমেন্টের কপি জমা দিতে হয়। তবে
অবশ্যই সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে আবেদন করবেন কারণ ভুল তথ্য দিলে ভিসা বাতিল
হয়ে যেতে পারে।
আরও পড়ুন: দুবাই ভিসা
আবেদন করার পর ১৫ দিন থেকে ৩ মাস পর্যন্ত ভিসা প্রসেস হতে সময় লাগতে
পারে, তবে বিভিন্ন ক্ষেত্রে কম বেশি হওয়া স্বাভাবিক কারণ সেটি ভিসার ধরনের ওপর
নির্ভর করে থাকে। ভিসা অনুমোদিত হওয়ার পর আপনাকে নির্দিষ্ট নিয়ম মেনে দেশটিতে
প্রবেশ করতে হবে এবং সেখানে যাওয়ার পর প্রয়োজনীয় রেসিডেন্স বা অন্যান্য কাজ
সম্পন্ন করতে হবে। এই সময় কোন দালাল চক্র ব্যবহার না করে, অনুমোদিত এজেন্সির
মাধ্যমে আবেদন করাই নিরাপদ। পাশাপাশি দেশের বর্তমান নিয়ম কানুন সম্পর্কে জানা
জরুরী কারণ পরবর্তীতে ভিসার নীতিমালাতে পরিবর্তন আসতে পারে। সবকিছু সঠিকভাবে
অনুসরণ করলে দেখবেন দুবাই ভিসার জন্য আবেদন তুলনামূলক অনেক সহজ এবং সফল হওয়ার
সম্ভাবনা অনেক বেশি থাকে।
দুবাই যাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি
দুবাই সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে
নেওয়া খুবই জরুরী, যেন সেখানে গিয়ে আপনার কোন সমস্যার সম্মুখীন না হতে হয়।
প্রথমত আপনার ভিসার ধরন, মেয়াদ এবং যে শর্তাবলী রয়েছে সেগুলো বুঝে নিতে হবে,
বিশেষ করে আপনি যদি ওয়ার্ক ভিসা, টুরিস্ট ভিসা বা অন্য কোন ভিসা নিয়ে যাচ্ছেন।
আপনার পাসপোর্ট এর মেয়াদ ছয় মাসের বেশি আছে কিনা এবং সব ধরনের কাগজপত্র যেমন
ভিসার কপি, জব অফার লেটার, টিকিট ইত্যাদি ভালোভাবে গুছিয়ে নেওয়া উচিত। আগে থেকে
বেতন, কাজের ধরন, থাকা খাওয়ার ব্যবস্থা ও যুক্তিপত্র ভালোভাবে যাচাই করে নেওয়া
গুরুত্বপূর্ণ। এছাড়াও দুবাইয়ের-আইন কানুন অনেক কঠিন, তাই নিয়ম-কানুন, সংস্কৃতি
ও আচরণ সম্পর্কে ধারণা থাকাও গুরুত্বপূর্ণ।
দুবাইয়ে বাসা ভাড়া, খাবার, পরিবহন ইত্যাদি খরচ তুলনামূলক বেশি হতে পারে। তাই
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্থিক প্রস্তুতি ও জীবনযাত্রার খরচ সম্পর্কে
জানা উচিত তাই শুরুতে কিছু অর্থ নিজের কাছে রাখা ভালো। ব্যাংকিং সিস্টেম, মোবাইল
সিম, স্বাস্থ্যসেবা এবং যোগাযোগের বিষয় সম্পর্কেও জানতে হবে এবং দালাল চক্র থেকে
সাবধান থাকা জরুরি যেমন মনে করুন কোন সন্দেহজনক অফার বিশেষ করে চাকরির ক্ষেত্রে
এড়িয়ে চলা উচিত। সব মিলিয়ে দেখা যায় সঠিক তথ্য, প্রস্তুতি ও সচেতনতা থাকলে
দুবাইয়ে যাওয়া এবং সেখানে জীবন যাপন করা সহজ ও নিরাপদ।
দুবাইয়ে বাংলাদেশিদের কাজের সুযোগ
দুবাইয়ে বাংলাদেশিদের জন্য বিভিন্ন কাজের সুযোগ রয়েছে যেমন নির্মাণ খাত,
ক্লিনিং সার্ভিস, ড্রাইভিং, হোটেল ও রেস্টুরেন্ট, সিকিউরিটি এবং শপিংমল ইত্যাদি।
এই খাত গুলোতে অসংখ্য বাংলাদেশি কর্মরত আছে, এছাড়াও দক্ষ কর্মীদের চাহিদা দিন
দিন বাড়ছে যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, টেকনিশিয়ান, আইটি সাপোর্ট বা অফিস
সহকারী পদে কাজের সুযোগ রয়েছে। যদি আপনি অভিজ্ঞতা ও দক্ষতা নিয়ে এই দেশে যেতে
পারেন তাহলে ভালো বেতন ও ভালো কাজের পরিবেশ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। উন্নত
দুবাইয়ের বিস্তৃত ব্যবসায়িক কার্যক্রমের কারণে ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ
আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
যদি এই সুযোগ কাজে লাগাতে চান তাহলে প্রস্তুতি ও সচেতন থাকা জরুরী। বৈধ ও
নির্ভরযোগ্য ভিসার মাধ্যমে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয় কারণ অবৈধভাবে গেলে অনেক
ঝুঁকি রয়েছে। পাশাপাশি আরবি বা ইংরেজি ভাষায় দক্ষতা থাকলে কাজ পাওয়ার সহজ হয়
তাছাড়া নানান সুবিধা পাওয়া যায়। কাজের চুক্তি, বেতন বা অন্যান্য সুবিধা প্রথম
দিক থেকেই জেনে নেওয়া উচিত।
দুবাইয়ে বেতনের পরিমাণ
দুবাইয়ে বেতনের পরিমাণ কাজের ধরন, দক্ষতা, অভিজ্ঞতা এবং কোম্পানির উপর নির্ভর
করে থাকে। সাধারণত স্বল্প দক্ষতা সম্পন্ন কর্মী যেমন নির্মাণ, শ্রমিক, ক্লিনার,
হেলপার প্রতিমাসে ৮০০ থেকে ১৫০০ দিরহাম পর্যন্ত বেতন পেয়ে থাকে। যা বাংলাদেশী
টাকায় প্রায় ২৫ হাজার থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। মাঝারি দক্ষতার
কাজ যেমন ড্রাইভার, সেলসম্যান, টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান প্রতি মাসে ১৫০০
থেকে ৩০০০ দিরহাম বা তার বেশি পেয়ে থাকে। এছাড়া অনেক কোম্পানি রয়েছে যারা ফ্রি
থাকা খাওয়া, পরিবহন বা ওভারটাইমের সুযোগ সুবিধা দিয়ে থাকে যা ইনকামের পরিমাণ
আরো বাড়িয়ে দেয়।
এছাড়াও উচ্চ দক্ষতার ও পেশাগত যে কাজগুলো রয়েছে যেমন আইটি সার্ভিস,
ইঞ্জিনিয়ারিং, একাউন্টিং, ম্যানেজমেন্ট বা স্বাস্থ্যসেবার খাতে বেতন তুলনামূলক
বেশি হয়ে থাকে। প্রতি মাসে প্রায় ৪০০০ থেকে ১০০০০ দিরহাম বা তারও বেশি বেতন হতে
পারে, যা পুরোপুরি যোগ্যতা, অভিজ্ঞতা এবং কাজ করার কোয়ালিটির উপর নির্ভর করে।
তবে দুবাইয়ে জীবন যাত্রার মান ও তুলনামূলক খরচ বেশি, তাই ইনকামের পাশাপাশি খরচের
দিকেও নজরে রাখা উচিত। সব কথার এক কথা দক্ষতা, অভিজ্ঞতা এবং ভালো চাকরি পেলে ভালো
পরিমাণ বেতন দুবাইয়ে পাওয়া যায়।
ভিসা প্রতারণা থেকে কীভাবে সতর্ক থাকবেন
ভিসা প্রতারণার থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই সঠিক তথ্য যাচাই-বাছাই করে দেখতে
হবে. যদি কোন ব্যক্তি বা এজেন্সি স্বাভাবিক তুলনায় কম খরচে বা খুব তাড়াতাড়ি
ভিসা দেওয়ার কথা বলে তাহলে সেটি সন্দেহজনক। এসব বিষয়ে সরকার অনুমোদিত ও
লাইসেন্স প্রাপ্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার অধিক নিরাপদ। এবং যেখান থেকে আবেদন
করছেন তাদের অফিস, রেজিস্ট্রেশন নম্বর এবং পূর্বের কাজের অভিজ্ঞতা বা রিপোর্ট
অবশ্যই যাচাই করে নেবেন। কখনো কোন অচেনা ব্যক্তি বা দালাল চক্রের হাতে নিজের
পাসপোর্ট, টাকা বা কোন গুরুত্বপূর্ণ কাগজ দিবেন না। তার সাথে ভিসার কপি, জব অফার
লেটার বা চুক্তিপত্র ভালো করে পড়বেন এবং নিশ্চিত হবেন যে তথ্য সঠিক ও বৈধ কিনা।
তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হল অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকা।
অনেক সময় কিছু ভুয়া ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে বিভিন্ন চাকরির
অফার দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। তাই যে কোন অফার পাওয়ার পরে সেই কোম্পানির
অফিসিয়াল ওয়েবসাইট বা যোগাযোগ মাধ্যম দিয়ে তাদের তথ্য যাচাই করে নিন। টাকা
লেনদেনের ক্ষেত্রে অবশ্যই রশিদ সংগ্রহ করুন এবং ব্যাংক চ্যালেন ব্যবহার করুন।
এছাড়াও ভিসা প্রসেসিং এর যে কাজগুলো রয়েছে, ধাপে ধাপে জানার চেষ্টা করুন। সঠিক
যাচাই-বাছাই এবং পর্যালোচনার মাধ্যমে ভিসা প্রতারণা থেকে নিজেকে নিরাপদ রাখা
যায়।
ভবিষ্যতের শ্রমবাজারে দুবাইয়ের সম্ভাবনা
দুবাই ভিসা কবে খুলবে বাংলাদেশের জন্য তা জানার আগে ভবিষ্যতে শ্রমবাজার
সম্পর্কে জানা উচিত। ভবিষ্যতের শ্রমবাজারে দুবাইয়ের সম্ভাবনা একটি গুরুত্বপূর্ণ
কেন্দ্র হিসেবে শক্তিশালী অবস্থান নিয়েছে। দেশটি ইতিমধ্যেই তাদের বুদ্ধিমত্তা,
প্রযুক্তি, পর্যটন ও বাণিজ্য খাতে দ্রুত উন্নয়ন করেছে, যার ফলে নতুন
কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে স্মার্ট সিটি, ডিজিটাল ট্রান্সফরমেশন,
ই-কমার্স এবং জ্বালানি খাতে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বাড়ছে। ভবিষ্যতে শুধু
অনঅভিজ্ঞতা সম্পন্ন শ্রমিক নয়, বরং প্রশিক্ষিত এবং টেকনিক্যাল দক্ষতা সম্পন্ন
শ্রমিকদের জন্য সুযোগ আরো বৃদ্ধি পাবে। তাই যারা আধুনিক যুগে আধুনিক দক্ষতা অর্জন
করে যেতে পারবে, তারা দুবাইয়ের শ্রমবাজারের ভালো অবস্থান গড়ে তুলতে পারবে।
আরও পড়ুন: দুবাই ভিসা
অন্যদিকে দুবাই সরকারের যে শ্রমবাজার রয়েছে, সেগুলো আরো নিয়ন্ত্রিত ও মানসম্মত
করার জন্য বিভিন্ন নীতিমালা চালু করেছেন, এজন্যই ভবিষ্যতের কর্মসংস্থানের ধরন
পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক কোম্পানি দক্ষতা, অভিজ্ঞতা ও শিক্ষাগত
যোগ্যতাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে, ফলে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। তার
পাশাপাশি উদ্যোক্তা ও ফ্রিল্যান্স কাজের সুযোগও অনেক বৃদ্ধি পেয়েছে। তবে সঠিক
নিয়মকানুন মেনে চলা, ভাষাগত ও কাজের দক্ষতা উন্নত করা জরুরী এতে করে ভবিষ্যতে
দুবাইয়ের শ্রম বাজারে ভালো সম্ভাবনা পাওয়া যায়।
উপসংহার
দুবাই ভিসা কবে খুলবে বাংলাদেশের জন্য, দুবাই ভিসা কবে বন্ধ হয়েছিল, দুবাই
ভিসা কেন বন্ধ হয়েছিল, দুবাই ভিসা কি পুরোপুরি বন্ধ, বাংলাদেশ ও সংযুক্ত আরব
আমিরাতের সম্পর্ক ইত্যাদি সম্পর্কিত তথ্য এই আর্টিকেলের মধ্যে বিস্তারিত
জেনেছি। এছাড়াও আমরা নানা ধরনের তথ্য জানতে পেরেছি যা ভবিষ্যতে কাজে আসবে।
দুবাই ভিসা কবে খুলবে বাংলাদেশের জন্য তা জানা থাকলে অনেক ক্ষেত্রেই আমাদের
সহায়ক হবে। এবং যারা দুবাই যেতে চান কিন্তু বেশ কিছু জিনিস অজানা ছিল তারা এই
তথ্যগুলো জানার মাধ্যমে বিস্তারিত বুঝতে পেরেছেন। এতক্ষণ সময় নিয়ে আর্টিকেলটি
পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করি।

ইউজুয়াল প্ল্যাটফর্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url